বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন ১৯ মে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ বার কাউন্সিল’এর নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।

বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মো. কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত বার কাউন্সিল সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ এস এম বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, হাউজ কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন।

এছাড়া কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান সভায় অংশ নেন।

সূত্র: বাসস

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন