বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৬:২১ এএম

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক।

আজ (২২ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপির পক্ষে অংশ নিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) প্রথম দফা এবং ২০ এপ্রিল (রোববার) দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এই দুই দফায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন—এই ছয়টি খাতে প্রস্তাবিত সংস্কার নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর