বিএনপি থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য দলীয় চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার স্বেচ্ছায় দলীয় চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেছেন, আমি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন