বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা এবং সদ্য প্রয়াত মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় ভার্চুয়ালি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপে বসবাসরত মুন্সীগঞ্জের বিক্রমপুরের প্রবাসী নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আয়োজন করেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার ও ইউরোপপ্রবাসী কবির মোল্লা অনুষ্ঠানটির মূল আয়োজক ছিলেন। সাবেক ছাত্রনেতা ও প্যারিসপ্রবাসী ফরিদ আহমেদ অনুষ্ঠানটি সমন্বয় করেন।
দোয়া মাহফিলে মুন্সীগঞ্জের বিক্রমপুরের প্রবাসী নেতাকর্মীরা অংশ নেন। এ সময় যুক্তরাষ্ট্র থেকে গিয়াস আহমেদ, নাহিদুল ইসলাম ও আলী ইমামসহ বিভিন্ন দেশের বিএনপির অসংখ্য নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত হন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার রুহের মাগফিরাত কামনা করা হয়।
পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সুষ্ঠু ও সুন্দর পরিচালনা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।
