বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নারায়ণগঞ্জের চেহারা পাল্টে দেওয়া হবে: বিএনপি প্রার্থী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তারাবো পৌর বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিপু বলেন, সরকারি হাসপাতালগুলোতে প্রকৃত চিকিৎসাসেবা নেই বললেই চলে। মানুষের বড় একটি অংশ সেখানে চিকিৎসা নিতে নয়, বরং মামলার প্রয়োজনে সার্টিফিকেট নিতে যায়। শিল্পসমৃদ্ধ তারাবো এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে স্বাস্থ্যসেবায় কতটা সংকট বিরাজ করছে।

প্রয়াত দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৮ হাজার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, নাক-কান-গলা, চর্ম ও যৌন, চক্ষু এবং অর্থোপেডিকস বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়া হয়। পাশাপাশি ইসিজি, প্যাথলজি ও আলট্রাসনোলজি পরীক্ষার ব্যবস্থাও ছিল।

অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্তি ছিল মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা। তার স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেই মানবিক রাজনীতিরই একটি বাস্তব উদাহরণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, তারাবো পৌর বিএনপির সভাপতি তাওসিক হক ওসমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, পৌর যুবদলের সভাপতি আফজাল কবির, জেলা ছাত্রদল নেতা নাহিদ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মানুম বিল্লাহ, স্বেচ্ছাসেবকদলের রফিকুল ইসলাম রফিক, আলতাফ হোসেন, রায়হান কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন