বিজয়ের পর প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান হুম্মাম কাদেরের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিজয়ী হওয়ার অর্থ অন্যদের ওপর অত্যাচার বা নির্যাতন করা নয়, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, যারা নির্যাতনের শিকার হয়, তারাই জানে এর কষ্ট কতটা। নতুন রাঙ্গুনিয়া ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তার বাবা তাকে শিখিয়েছেন রাজনীতি করতে হলে সাহস ও মানবিকতা থাকতে হয়। অতীতের কষ্ট ও বিভেদ ভুলে নতুনভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি। কর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার কখনো বেইমান বা মোনাফেক নয়। কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তারাই তার প্রকৃত পরিবার।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর