বিতর্ক এড়ানোর আহ্বান জানিয়েছে প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। এদিকে বিতর্ক এড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। 

ইশরাক হোসেন বলেন, ‘যে কারণেই হোক দেশে, দেশের বাইরে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু এখনো কি আমরা এই বিভেদকে ধরে রেখে, জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবো? যেভাবে আওয়ামীলীগ নিয়ে গিয়েছিলো? নাকি আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সংকট নিরসন করবো, যেটা ছিলো মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য।’

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ দিবস পালিত হওয়া একটি ইতিবাচক দিক। নতুন সরকার দেশে এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিভাজনগুলো মিটে যাবে। 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর