বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে নতুন বার্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করা হচ্ছে। তবে পেজের আগের পোস্ট, ছবি, ভিডিও দেখা যাবে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ‘Chief Adviser GOB’ পেজটিতে নতুন এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নতুন বার্তায় বলা হয়েছে, ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।

এর আগে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি বন্ধ করা হয়েছে বলে জানানো হয়। পোস্টে বলা হয়, ‘ধন্যবাদ! অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি এখন আর সক্রিয় থাকবে না। আপনাদের সমর্থন ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর