ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সভায় নির্বাচন নিয়ে সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন নাহিদ ইসলাম।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সাথে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতিসহ মহানগরের রাজনীতি, পতিত ও পলাতক আওয়ামী লীগকে ওয়ার্ড ভিত্তিক প্রতিরোধ, জুলাই শহীদ ও আহত পরিবারের পাশে থাকাসহ নাগরিক ইস্যুতে আন্দোলন গড়ে তোলার সার্বিক দিক নির্দেশনা দেওয়া হয়।
এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন
এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ ঘোষণার পর সভায় উপস্থিত এনসিপির নেতাকর্মীরা নাসীরুদ্দীন ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানান।
