বিমান বাহিনী প্রধানের সঙ্গে টার্কিশ অ্যারোস্পেসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কর্পোরেট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অব টার্কিশ অ্যারোস্পেসের ভাইস প্রেসিডেন্ট বার্টান কার্ট।

আজ বুধবার বিমান বাহিনী সদর দপ্তরে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।