বিয়ের বয়স প্রসঙ্গে জামায়াত এমপি মারদিয়া মমতাজের ভুয়া মন্তব্য প্রচার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

সম্প্রতি, জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ ‘ছেলেদের বিয়ের বয়স ১৬ বছর এবং মেয়েদের ১২ বছর করা উচিত। যদি এমন করা হয় তাহলে সমাজ থেকে খারাপ কাজ কমে যাবে। তাই আমরা বর্তমান এই সংবিধান বাতিল চাই।’ শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।/

তবে অনুসন্ধানে জানা যায়, মারদিয়া মমতাজ এমন কোনো মন্তব্য করেননি বরং, প্রথমে আলোচিত মন্তব্যটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত 

মারদিয়া মমতাজ এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে এমন মন্তব্য করার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

এমনকি মারদিয়া মমতাজের ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য মারদিয়া মমতাজের সাথে যোগাযোগ করে কালবেলা।

তিনি বলেন, ‘জি না, এমন কোনো মন্তব্য কোথাও আমি করিনি।’

সূত্রপাত যেখান থেকে 

অনুসন্ধানে ‘Gupto Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গতকাল (০৩ অক্টোবর) রাত ১১টা ২৬ মিনিটে উক্ত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। তবে, সেখানে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

অতএব, “ছেলেদের বিয়ের বয়স ১৬ বছর এবং মেয়েদের ১২ বছর করা উচিত। যদি এমন করা হয় তাহলে সমাজ থেকে খারাপ কাজ কমে যাবে। তাই আমরা বর্তমান এই সংবিধান বাতিল চাই।” শীর্ষক মন্তব্যটি মারদিয়া মমতাজের নয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন