বিলম্বে যাত্রা করছে মেট্রোরেল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল অভিমুখে চলাচলকারী মেট্রোরেল বিলম্বে চলাচল করছে বলে জানা যায়।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৪টার সময় মেট্রোরেলের শেওড়াপাড়া স্টেশনে প্রায় ১০-১৫ মিনিট বিলম্বে যাত্রার ঘটনা ঘটে।

এসময় মেট্রোরেলের মাইকে বারবার ঘোষণা দেওয়া এ পরিষেবা সংক্ষিপ্ত বিলম্ব হবে। পরে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

বেলা ৪টার দিকে ট্রেন শেওড়াপাড়ায় স্টেশনে পৌঁছায়। এরপর ১০ মিনিট লেট করে শেওড়াপাড়া থেকে মেট্রো ট্রেন আগারগাঁও পৌঁছালে পুনরায় একই ঘোষণা দেওয়া হয়। আগারগাঁও স্টেশন থেকে প্রায় ১৫ মিনিট লেট করে বিজয় সরণির দিকে ছেড়ে যায়।

একাধিক যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরা থেকে প্রায় প্রতিটা স্টেশনেই মেট্রোরেল ১৫ মিনিট লেট করে ছাড়ছে।

তবে আগারগাঁও স্টেশনে অপেক্ষা করার সময় মতিঝিল থেকে উত্তরাগামী দুটি ট্রেন ছেড়ে যায়। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর