বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য গ্রহণ ও নবায়ন কর্মসূচি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১১:১৭ এএম

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই ‘প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচি’ পালন করা হয়। 

চৌমুহনী পৌর অডিটোরিয়াম হলে বেগমগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম মাসুম এর পরিচালনায় বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ছায়েফ উদ্দিন শাহাজাদা।

নবায়ন ও সদস্য কার্যক্রমটি উদ্বোধক করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো. মনিরুল ইসলাম আকাশ। 

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি গঠনতন্ত্র দল। আগামি প্রজন্ম বিনির্মানে যুবলীগ পারে একটি সোনার দেশ হিসেবে গড়ে তুলতে। জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। 

এই সময় আরো উপস্থিত ছিলেন,জেলা, উপজেলা,  পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এর আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী সহ আরো অনেকে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর