ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বিজয়ী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান ৭৬৬ ভোট ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। রাত ১২টা ৪০ মিনিট ১৫৪টি কেন্দ্রের ভোট গণনার শেষে উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসান ভোটের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান অ্যাডভোকেট আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৭৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট।

এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৪টি,২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর