ভিক্ষুকদের ইফতার ইচ্ছায় প্রধানমন্ত্রীর মহানুভবতা!

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী আসন ঢাকা-১৭ এর সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যতিক্রমী ও মানবিক এক উদ্যোগে সাড়া দিয়েছেন। প্রধানমন্ত্রীর গাড়ির পাশে এসে কয়েকজন ভিক্ষুক ইফতার করার ইচ্ছা প্রকাশ করলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরই প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী এ মহতী উদ্যোগ নেন।

প্রধানমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে ঢাকা-১৭ আসনের উপস্থিত ভিক্ষুক, পথশিশু এবং খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য তাদের পরিবারসহ ইফতারের আয়োজন করেন। গত ৮ মার্চ রাজধানীর গুলশানের অভিজাত রেস্তোরাঁ ‘বিয়ন্ড বাফেটে’ এই ইফতারের আয়োজন  করা হয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অতিরিক্ত সচিব আব্দুর রহমান সানি ছিলেন এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে। ইফতারের পুরো সময়জুড়ে প্রধানমন্ত্রী নিজে ভিডিও কলের মাধ্যমে আয়োজনটি মনিটরিং করেন। রেস্তোরাঁর সেবা ও আতিথেয়তায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, প্রান্তিক মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এই ক্ষুদ্র কিন্তু হৃদয়গ্রাহী উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও রাষ্ট্রের প্রতি আস্থা ও আপনত্বের অনুভূতি সৃষ্টি করে। এ ঘটনাই প্রমাণ করে, দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীও সমান গুরুত্বপূর্ণ সরকার প্রধানের কাছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন