ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ এসিল্যান্ডের যোগদান, দেখুন তালিকা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম

ভূমি মন্ত্রণালয়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে যোগদান করা ৯৪ জন কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এসব কর্মকর্তা একযোগে মন্ত্রণালয়ে যোগদান করেন।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২২ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর জারি করা পৃথক প্রজ্ঞাপন এবং ভূমি মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন। তাদের যোগদানপত্র গ্রহণ করা হয়েছে।

৯৪ কর্মকর্তার তালিকা জানতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন