ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সেনাদের আটক এবং ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধ সমাধানের জন্য কূটনীতি এবং সংলাপকে প্রাধান্য দেওয়া উচিত। একইসঙ্গে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন