ভোট কারচুপির অভিযোগে ইসিতে মাওলানা মামুনুল হক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ এএম

ঢাকা-১৩ আসনের জামায়াত জোট মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ভোট কারচুপির অভিযোগ জানাতে মধ্যরাতে হাজির হয়েছেন নির্বাচন কমিশনে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনে উপস্থিত হন তিনি। অভিযোগ করেন, তার আসনের কিছু কেন্দ্রে জাল ভোট হয়েছে, যা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে।

মাওলানা মামুনুল হক বলেন, তিনি ইতিবাচক রাজনীতির ধারা শুরু করতে চান আর এই ধরনের ভোটবিধি লঙ্ঘনের বিষয়ে পদক্ষেপ আশা করছেন।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূস আলী জানিয়েছেন, মাওলানা মামুনুল হক কিছুক্ষণ অবস্থান করার পর ইসি থেকে চলে গেছেন।

এর আগে রাত সোয়া ২টার দিকে ইসি ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র‌্যাব সদস্যরা প্রধান ফটকের আশেপাশে ব্যারিকেড ও পর্যবেক্ষণ তৎপরতা চালান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর