মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ঢাকায় ২১০টি ফ্লাইট বাতিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ১১:৩২ এএম

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল ইনটারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া বৃহস্পতিবার (৫ মার্চ) আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজ -এর ৪টি, কুয়েত এয়ারওয়েজ -এর ৪টি, জাজিরা এয়ারওয়েজ-এর ৪টি, এয়া আরাবিয়া-এর ১০টি, এমিরাটস-এর ৪টি, ইউএস-বাংলার এয়ারলাইনস-এর ২টি, গলফ এয়ার-এর ২টি এবং ফ্লাইডুবাই-এর ৪টি ফ্লাইট।

সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত হযরত শাহজালাল ইনটারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন