মন্ত্রীসভায় ডাক পেলেন নাটোর-১ আসনের এমপি ফারজানা শারমিন পুতুল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

মন্ত্রীসভায় ডাক পেয়েছেন নাটোর-১ আসনে বিএনপির ধানের শীষের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কন্যা ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার নির্বাচনী প্রধান এজেন্ট ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু।

এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফারজানা শারমিন পুতুল নাটোর-১  আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তার পিতা মরহুম ফজলুর রহমান পটল ৯১,৯৬,জুন৯৬, ২০০১ সালে একই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী ছিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর