মন্ত্রীসভার শপথ লাইভ সম্প্রচার হবে ৬৪ জেলায়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের মঙ্গলবার ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর বিকেল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জাতীয় সংসদের সাউথ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথগ্রহণ অনুষ্ঠান মানিক মিয়া অ্যাভিনিউতে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। এছাড়া অনুষ্ঠানের জন্য দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।

দেশের ৬৪ জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন