মাইকে বউ তালাক দেয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে শাড়ি চুরির অভিযোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেছে। অভিযুক্ত মো. জাকির হোসেন জেকে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, গত ৩০ মার্চ রাত আনুমানিক ৪টার দিকে ভাংগুনী ডাংগা গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। ৫ এপ্রিল ভুক্তভোগীর স্ত্রী পিপাসা মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, আব্দুল কুদ্দুস পরিবারসহ জামালপুর শহরে থাকলেও গ্রামের বাড়িতে তার মা ও অন্যান্য স্বজনরা বসবাস করেন। ঘটনার রাতে জাকির হোসেনকে বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরবর্তীতে চুরি হওয়া শাড়িটি একই এলাকার শহীদের স্ত্রী নাছিমার কাছে বিক্রি করা হয়।

বিষয়টি মিমাংসা জন্য স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। স্থানীয়ভাবে সালিশ বসানোর সময় নাছিমা চুরির মালামাল কেনার বিষয়টি স্বীকার করেন এবং অভিযোগের সত্যতা উঠে আসে। স্থানীয় সালিশে জাকির হোসেন জেকে কে উপস্থিত হওয়ায় জন্য বলা হলে সে উপস্থিত হয়নি পরবর্তীতে জাকিরের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নিতে সাহস না পেয়ে ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেন।

ভুক্তভোগী পিপাসা বলেন, আমি তিল তিল করে মেয়ের জন্য গহনা ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছি। সব কিছু চুরি হয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই।

ঘটনার পর থেকে জাকির হোসেন পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল (০১৭১১***৪৩) ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায় এবং বুধবার স্বশরীরে তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি ।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) জোর্তিময় সরকার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে চুরির অংশিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে জাকির হোসেন মেলান্দহ উপজেলার রান্ধুণীগাছা গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ওই সময় নিজেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন