খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙার ব্যাঙ মারা এলাকায় ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশের ১১তম শারদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সংগঠনটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৫০ জন ত্রিপুরা পল্লীর শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয় এবং শারদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশের সভাপতি অনিক রায়। সুয়েল বনিক সুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমন শর্মা, প্রেসিডিয়াম সদস্য অনিক মজুমদার এবং সংগঠনের অন্য কোঅপারেটর।
অনুষ্ঠানে বক্তরা দুর্গাপূজার মূল তাৎপর্য অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়। দেবী দুর্গার আরাধনা অন্যায়, অবিচার ও অকল্যাণের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দেয়। একই সঙ্গে সত্য, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের পথে এগিয়ে যাওয়ার শিক্ষাবহন করে। এ শিক্ষাকে জীবনে ধারণ করার উপায় হলো মানবসেবায় ব্রতী হওয়া।
পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি সম্মান, পারস্পরিক সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান সামাজিক সম্প্রীতির ভিত্তি। মানবসেবার চেতনা এ সম্পর্ককে দৃঢ় করতে পারে।
