কুমিল্লার মুরাদনগরে মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে ১১মামলার আসামি এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর এলাকা থেকে আনোয়ার হোসেন আয়নল(৩৮)কে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃত আনোয়ার হোসেন আয়নল সুবিলারচর গ্রামের করম আলীর ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা, তিতাসসহ বিভিন্ন থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছেন মুরাদনগর থানা পুলিশ।

জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে মুরাদনগর উপজেলার সুবিলারচর এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরী, আবদুল্লাহ আল মাসুদ, রুহুল আমিন ও এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করাকালে ডাকাত আনোয়ার হোসেন আয়নালকে আটক করতে সক্ষম হয়। আসামীরা পলায়নের জন্য প্রাণপন চেষ্টা করাকালে আটককৃত ব্যক্তি পড়েগিয়ে খাট ও চৌকাঠের সাথে লাগিয়া আহত হয় এবং পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্যও আহত হয়।

আটকের পর উপস্থিত লোকজনের সামনে তারদেহ তল্লাশিকালে ২৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।

পলিয়ে যাওয়া আসামী নুর ইসলাম প্রকাশ নুরুল (৪৬)’সহ দুজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারনি ১০(ক)/৪১ ধারার ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন খান বলেন, আটককৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় এগারোটি ডাকাতির মামলা রয়েছে। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।