মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেল কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

মতলবের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মোঃ সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত রোবোটিক্স প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করে প্রথম স্থান লাভ করেছে।

তাদের এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

এ অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব কিংবা চাঁদপুরের নয়; এটি একটি বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়। তাদের এই আন্তর্জাতিক অর্জনের জন্য এখন থেকেই যথাযথ পরিচর্যা, উৎসাহ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেধাবী এই দুই শিক্ষার্থী ভবিষ্যতে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

এই সাফল্যের পেছনে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামাল, প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা এই দুই শিক্ষার্থীর সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন