মালয়েশিয়ার কেদাহে নির্মাণ সাইটে অভিযান: বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

malaysia news
মালয়েশিয়ার কেদাহর কুলিমে পরিচালিত এক অভিযানে ১১৯ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) কেদাহ। মঙ্গলবার পদাং মেহা এলাকার একটি নির্মাণ সাইটে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ১৫৫ জন বিভিন্ন দেশের নাগরিককে তল্লাশি করা হয়।

জেআইএম কেদাহর পরিচালক মোহদ রিদজুয়ান মোহদ জাইন জানান, তল্লাশির পর ২০ থেকে ৫৮ বছর বয়সী ১১৯ জন পুরুষ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং পাসের শর্ত লঙ্ঘনের মতো বিভিন্ন অপরাধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক অভিবাসীদের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও চীনের নাগরিক রয়েছেন।

তিনি আরও জানান, আটক সকল ব্যক্তিকে পরবর্তী নথিপত্র প্রক্রিয়া ও তদন্তের জন্য জেআইএম কেদাহর প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।
এদিকে, জেআইএম কেদাহ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) দমন এবং দেশের ইমিগ্রেশন আইন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর