মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন মিজানুর রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন মিজানুর রহমান সোহেল। রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে এস এম মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হলো।

সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয় যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা এস এম মিজানুর রহমানকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর