মুন্সিগঞ্জে থানা থেকে লুট হওয়া ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৪ এএম

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে একটি পুকুর থেকে ৩২৬ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জানান, পাইকপাড়া এলাকায় একটি পুকুরে লুট হওয়া গুলি আছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এরপরই অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে দক্ষিণ পাইকপাড়ার বাসিন্দা আলফাজ উদ্দিনের বাড়ির পাশের পুকুর থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। গত ৫ আগস্ট টংগিবাড়ী অথবা সদর থানা থেকে এসব গুলি লুট হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন