মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৩

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটি নির্মার্ণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার হোসেনদি এলাকার ইকনোমিক জোনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বেসরকারী শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের মালিকানাধীন ওই ভবনটির ছাঁদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ শ্রমিকসহ ভবনের ছাদ ধসে পরে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, তবে ধ্বংসস্তুপের নিচে আর কোনো শ্রমিক আছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন