মেঘলা আকাশ, আজ কোথায় বৃষ্টি হতে পারে জানালো আবহাওয়া অফিস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম

রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার আকাশে মেঘ দেখা যাচ্ছে। তাই দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন