মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদে নিয়োগের অবশিষ্ট নিয়োগ বাতিল করেছে সরকার।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা মেট্রোরেল (এমআরটি) শাখা থেকে এ সংক্রান্ত সোমবার (২ মার্চ) একটি প্রজ্ঞাপন প্রকাশ হয়।
এতে বলা হয়, ২০২৫ সালে ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
