যমুনার সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় তিন মামলা 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবৈধ জনসমাবেশ থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় সব আসামি অজ্ঞাত।

আজ শনিবার বিকালে মামলার তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের হামলার ঘটনায় রমনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা। এ ছাড়া অন্য আরেকটি গ্রুপ পুলিশের ওপর হামলা ও ভাঙচুর করার ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগে ও রমনা থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন। সব মামলায় আসামি অজ্ঞাত।

ডিসি মাসুদ বলেন, গতকাল শুক্রবার দুই গ্রুপের হামলায় পুলিশের ২২ জন সদস্য আহত হন। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন