রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুরে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছে। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, রাজধানীর উত্তর বাড্ডায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১টি রাইফেল, ৭টি পিস্তল ও ৩টি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া যাত্রাবাড়ীর ধলপুরে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩ রাউন্ড গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
