রাজবাড়ী-২ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ এএম

রাজবাড়ী-২ আসন (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী কাজী মিনহাজুল আলম।

বৃহস্পতিবার বিকাল ৩টায় পাংশা উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল। পারিপার্শ্বিক এবং আমার নিজের অসুস্থতার কারণে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি।

তিনি আরও বলেন, এ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী জামিল হিজাজীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিন প্রমুখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন