রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:১২ এএম

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে।

নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়া শোনা করেত।

জামাই আবদুল মালেক বলেন, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। জানা মতে তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। তারা পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে। আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।

মতিহার থানা পুলিশের এএসআই কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন