রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন ২০২৫ পেশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে পিএসসি সদস্যদের সমন্বয়ে ১৫ জনের একটি প্রতিনিধি দল আজ রবিবার দুপুরে বঙ্গভবনে এ প্রতিবেদন পেশ করেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, তা বাস্তবায়নে জোর তাগিদ দেন রাষ্ট্রপ্রধান।
সাক্ষাৎকালে পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
