রোবটিক বিশ্বে প্রেমের গান আনলেন আবদুল্লাহ আল মাসুম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

বাংলা সঙ্গীতের ইতিহাসে প্রথম সায়েন্স ফিকশন মিউজিক্যাল গান ‘আগামির পৃথিবী’ মুক্তি দিয়েছেন দি আবদুল্লাহ আল মাসুম। প্রায় হলিউড মানের দৃশ্যায়নে তৈরি এই ৫ মিনিট ৩৩ সেকেন্ডের গানটি ফেসবুক ও ইউটিউবে রিলিজ হয়েছে।

গানটির মূল বিষয়—৫০ বছর পরের রোবটিক বিশ্ব বনাম মানুষের অবিনশ্বর প্রেম ও অনুভূতি। এইচডি ১০৮০ রেজ্যুলেশনে এআই দিয়ে নির্মিত এই গানে আকাশে ওড়া গাড়ি, হলোগ্রাফিক স্ক্রিন এবং মাইন্ড রিডারের মতো অত্যাধুনিক দৃশ্যায়ন ব্যবহার করা হয়েছে।

হলিউড মানের বাংলা গান: 'আগামির পৃথিবী'তে মুগ্ধ দর্শক
হলিউড মানের বাংলা গান: ‘আগামির পৃথিবী’তে মুগ্ধ দর্শক

আল মাসুম এককভাবে কথা, সুর, নির্দেশনা, অভিনয়সহ আটটি সৃজনশীল ভূমিকা পালন করেছেন। তিনি দাবি করেন, হলিউডের কোনো পরিচালক এককভাবে এত কাজ করতে পারেননি। তাঁর এই কাজটি বাংলা সঙ্গীতে একটি নতুন ধারার সূচনা করলো।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন