শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ৫ মিনিটের দিকে তিনি শ্রদ্ধা জানান।



এর আগে, জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদনের পর, প্রধানমন্ত্রী তার নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশের সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও দায়িত্বশীল কর্মকর্তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর