শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর ফার্মগেটে আজ রবিবার (৩১ মে) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-কেআইবি মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর