শাজাহানপুরে ফুরকান হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বাবু গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

বগুড়ার শাজাহানপুরে আলোচিত যুবদল নেতা ফুরকান হত্যা মামলার এজাহারনামীয় আসামি নিষিদ্ধ যুবলীগ নেতা মাকসুদুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার টেঙ্গামাগুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাকসুদুর রহমান বাবু উপজেলার খরনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খরনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর