শাহজাদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ নিহত : আহত ৬

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৫:৫৩ পিএম

আজ শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ ও বাঘাবাড়ি নামক ২ স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অপর ৬ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নারগিছ খাতুন (৩৫) ও শেলাচাপড়ীর মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)। আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, এদিন সকাল ১১ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ এলাকায় ট্রাকের সাথে অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে অটোভ্যানের যাত্রী নারগিছ খাতুন ঘটনাস্থলেরই নিহত হয় এপর অটোভ্যান চালক আহত হয়।

এছাড়া, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে মোটরসাইকেল-সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরশেদ প্রামণিক নিহত হয়। শাহজাদপুর থানার এসআই সুমন সাঈদ ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর