শিক্ষা মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়। দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন