ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২ এ এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অপরদিকে শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারী দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সভাটি হবে সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে।
