সংসদে হইচই-হট্টগোল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কয়েক দফায় বিতর্ক, হইচই ও হট্টগোল হয়। কিছু সময়ের জন্য সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ হ্যান্ড মাইকে বলেন, সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে কারো বক্তব্য আমরা কেউ শুনতে পাইনি। কিছুক্ষণ পর আযান দেবে। সব মিলে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো।

‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’ বিল সংসদে উপস্থাপনের তা কণ্ঠভোটে পাস করা হয়। পরে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম দাঁড়িয়ে বলেন, এতে বিরোধীদল হ্যাঁ কিংবা না ভোট দিতে পারতেন। কিন্তু তারা কিছুই বলেন। তার এই বক্তব্যের পর সংসদ হট্টগোল শুরু হয়। চিফ হুইপের বক্তব্যের সময়ই সাউন্ড সিস্টেমের বিভ্রাট দেখা যায় দেয়৷

চিফ হুইপের বক্তব্যের পর বিরোধীদল সাংসদরা বলেন, তারা (সরকারি দল) সরাসরি জুলাই সনদের বিরোধী তা করে। এ সময় সরকারি দলেল সাংসদরা বলেন, প্রমাণ নিয়ে আসেন। এ সময় স্পিকার তাদের বারবার বিরত থাকার আহ্বান জানান।

অধিবেশন চলাকালে সংসদে মেঘনা গ্যালারিতে ছাত্র-জনতার আন্দোলনে জুলাই যোদ্ধাসহ শহীদ পরিবারের ৫৩ জন সদস্য উপস্থিত ছিলেন। স্পিকার ৪০ মিনিট অধিবেশন মুলতবি ঘোষণার বিরোধী দলের সাংসদরা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিলের কপি আমাদের দেননি। বলেছেন, ওয়েবসাইটে দেখে নেবেন। টাকা বাঁচানোর চেষ্টা।

পরে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মেঘনা গ্যালারিতে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সবার কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই যোদ্ধাদের অনেকেই তাদের কথা বলে কান্নায় ভেঙে পড়েন৷ প্রধানমর্ত্রী তাদের কাঁধে হাত রেখে এ সময় সান্ত্বনা দেন৷

মাইকে কাজ করছে না, অধিবেশনে ৪০ মিনিট মুলতবি

সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি করা হয়। বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এ মুলতবি ঘোষণা করেন।

স্পিকার বলেন, আবারও স্পিকারের মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের জন্য মুলতবি।

তিনি বলেন, সদস্যবৃন্দ স্পিকারের মাইক কাজ করছে না, আপনাদেরও মাইক কাজ করছে না। এ কারণে ৪০ মিনিট বিরতি দেয়া হলো। নামাজের টাইম হয়েছে, ২০ মিনিট বিরতি দেই। সদস্যবৃন্দ আজানের ২০ মিনিট বাকি এবং এই মাইক রিপেয়ার করার জন্য আরও ২০ মিনিট, মোট ৪০ মিনিট সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হলো।

মুলতবির পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, প্রশ্ন উঠেছে আমরা নিরব ছিলাম কেনো। এখন আমরা সমর্থন করলাম। সেসময় ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’ বিল সংসদে উপস্থাপনের আমাদের কাছে কোনো কপি ছিল না। এখন দেওয়া হয়েছে। না দেখে কিভাবে হ্যাঁ কিংবা না ভোট দেই?

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন