সংসদে ২৩৬ জন কোটিপতি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদে কোটিপতি সংসদ সদস্য ২৩৬ জন এবং শতকোটিপতি রয়েছে ১৩ জন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, ২৩৬ জনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সংসদ সদস্য ১৮৯ জন এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর রয়েছে ৩৮ জন। অর্থাৎ বিএনপি ৯০.৮৭ শতাংশ সংসদ সদস্য কোটিপতি আর জামায়াতের রয়েছে ৫৫.০৭ শতাংশ।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপির ২০৯, জামায়াত ৬৮ প্রার্থী বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন