সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫শ বিদেশি পর্যবেক্ষক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:০০ এএম

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশ থেকে আসবেন প্রায় ৫শ সাংবাদিক ও পর্যবেক্ষক।

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ভোটসংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচনে ৮১টি নিবন্ধিত দেশি পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসবেন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন