সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগেই আমরা চিঠিটি পেয়েছি।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ইসি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন