সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম’র উদ্দ্যেগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০৪:২৩ পিএম

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এর উদ্দ্যেগে অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলার জয়াগ ও নদনা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে দু:স্থ অসহায় মানুষের মধ্যে নিজ হাতে এই বিতরণ কার্যক্রম করেন।

এই সময় প্রত্যেকে শাড়ি, লুঙ্গি পেয়ে খুবই আনন্দ প্রকাশ করে। তারা বলেন, আমাদের সুখে দু:খে এইচ এম ইব্রাহিম সবসময় পাশে ছিলেন। আমাদের জন্য অনেক উন্নয়ন করেছেন। আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি কে আবারো বিজয় করবো।

এইছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন