‘সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একযোগে কাজ করব’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:২২ এএম

গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণের কাজ চলছে, আমরা শতভাগ সতর্ক আছি। বিভিন্ন বাহিনীসহ সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একযোগে কাজ করব। কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে সবার সহযোগিতা কামনা করছি।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম ইসলামিয়া দাখিল মাদরাসা এবং গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লে: কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম পিএসসি, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, এসপি সার্কেল (মুকসুদপুর) নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মোনতাছির মামুন গৌরব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর