সম্পত্তি হেবা-হস্তান্তরে নতুন বিধান, দাতার ভোগদখলের অধিকার নিয়ে পরিপত্র জারি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

প্রচলিত হেবা বা সম্পত্তি হস্তান্তরের বিধান অপরিবর্তিত রেখে নতুন ব্যবস্থা যুক্ত করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে। সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর মাধ্যমে আইনে নতুন দুটি ধারা সংযোজনের বিষয়টি জানিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, এ বিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ১২২ ধারার অধীনে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। নতুন এ দুটি ধারা যুক্ত হওয়ায় নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের বিধান যুক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন